
চাকরির সাক্ষাৎকার বা ভাইবাতে গেলে অনেকই বুঝতে পারেন না কি করবেন আর কি করবেন না। কয়েকটি বিষয় মাথায় রাখলেই আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দেয় অনেকটাই। প্রাতিষ্ঠানিক শিক্ষাসনদের পাশাপাশি এসময় আপনার উপস্থিত বুদ্ধি, যোগ্যতা ও উপস্থাপনার গুণ পরখ করা হয়। মূলত সাক্ষাৎকার শেষে নিয়োগকর্তা যোগ্যপ্রার্থীকেই বেছে নেন। তাই সাক্ষাৎকারে যাওয়ার আগে কিছু প্রস্তুতি নেওয়া জরুরি।
যে প্রতিষ্ঠানে আপনি সাক্ষাৎকার দিতে যাচ্ছেন, সেটি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। সেই কোম্পানির নিয়মকানুন, কার্যক্রম ও কাঠামো সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে রাখুন। তাহলে যে কোন প্রশ্নের উত্তর দিতে আপনার জন্য সহজ হবে।
আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পারবেন এবং যে কোন পরিস্থিতি থেকে কাজ করতে আগ্রহী সেটা প্রদর্শন করুন কথাবার্তায়।
শুধু সবার উত্তর দিয়ে চুপ থাকবেন না, প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন। যেমন যে পদে যোগ দিতে চাইছেন সে পদের ভূমিকা কি হবে। এছাড়া টিম সম্পর্কে প্রশ্ন করা যেতে পারে। তাহলে তাদের আপনাকে বেশি যোগ্য মনে করতে সহজ হবে।
আপনার আচরণ ও ভঙ্গিমায় আত্মবিশ্বাস ফুটিয়ে তুলেন। যেমন হ্যান্ডশেক করা, স্পষ্টভাবে কথা বলা ও সোজা হয়ে বসা। এগুলো আপনার সম্পর্কে ইতিবাচক ধারণা দেবে নিয়োগকর্তাকে।
নিজের দক্ষতা ও অভিজ্ঞতা খুবই সম্পর্কে সংক্ষেপে বলবেন। খুব বেশি দীর্ঘ করা যাবে না।
পোশাক যেন অবশ্যই পরিপাটি হয়। সাক্ষাৎকারে ফর্মাল পোশাক আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে।
